ওয়ালপেপারের ভান্ডার গুগল আর্থ ভিউ

২০ ফেব্রুয়ারি, ২০২০ ০০:১৯  
গুগল আর্থকে গুগলের সব সময়ের সেরা পণ্য বা সেবা বলা হয়েছে, কারণ এর মাধ্যমে ব্যবহারকারীরা বিশ্বের সকল প্রান্তে এক্সপ্লোর করতে পারেন। তবে অনেকেই জানেন না ‘আর্থ ভিউ’ নামে গুগলের আরেকটি সেবা রয়েছে, যেখানে অনিন্দ্য সুন্দর সব ছবি রয়েছে। গুগল সম্প্রতি এই অ্যাপে এক হাজারের অধিক নতুন ছবি যুক্ত করেছে। যার মাধ্যমে পণ্যটিতে সব মিলে আড়াই হাজার ছবি রয়েছে। এছাড়া যুক্ত করা হয়েছে নতুন সার্চ টুলস। যার মাধ্যমে আপনার ডিভাইসে যথাযথ ওয়ালপেপার ব্যাকগ্রাউন্ড খুঁজে ডাউনলোড ও ব্যবহার করতে পারবেন। ছবির পাশাপাশি সেই ছবিটি কোন জায়গার, সেটিও জানা যাবে এই সেবায়। ভার্চুয়াল ফটোগ্রাফারদের কাছ থেকে এই ছবিগুলো সংগ্রহ করে সন্নিবেশিত করেছে সেবাটিতে। ডিবিটেক/বিএমটি